
নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ফের জমি জবর দখলের চেষ্টা করায় মিনহাজুল হক ও মোতালেব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোলাম হোসেন সারওয়ার নামে একজন ভুক্তভোগী।
নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ভাদুরিয়া মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া ১১৫ দাগে পুকুরপাড় ৩৩ শতক ও ৯ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছেন গোলাম হোসেন সারওয়ার। এরই এক পযায়ে একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মিনহাজুল হক (৪০) মৃত মার্জন আলীর ছেলে মোতালেব হোসেন উক্ত দাগের জমি তাদের বলে দাবি করে জবর দখলের চেষ্টা করেন।
তফশীল বর্ণিত সম্পত্তি জবর দখলে বাধা নিষেধ করলে আসামীরা আমাকে ভয়ভীতি ও হুমকি দেন। পরবর্তীতে তফশীল বর্নিত সম্পত্তি লইয়া পারিবারিক জজ আদালতে নবাবগঞ্জ দিনাজপুরে আসামী মিনহাজুল হক ও মোতালেব হোসেন এর বিরুদ্ধে একটি মোকদ্দমা করি। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান থাকার পরেও আসামীরা তফশীল বর্নিত সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে। এমতাবস্থায় গত ০১ /০৯/২০২৪ তারিখে উক্ত মামলা শুনানীতে আমার উপস্থাপনকৃত কাগজপত্র পর্যালোচনা করে আপাত দৃষ্টে তফশীল বর্নিত সম্পত্তি মর্মে স্বত্ব প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আগামী ধার্য্য ৪/০৯/২০২৪ তারিখ পর্যন্ত তফশীল বর্নিত সম্পত্তির দখল সম্পর্কে উভয় পক্ষকে স্থিতিবস্থায় বজায় রাখার নির্দেশ প্রদান করেন।







