বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইলঃনড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬৫পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টিপু বিশ্বাস (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ টিপু বিশ্বাস (৩০) নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুহুল বিশ্বাস এর ছেলে। অদ্য ১৫ ডিসেম্বর ভোর ০৫.১০ ঘটিকার দিকে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামস্থ ধৃত আসামি মোঃ টিপু বিশ্বাস (৩০)এর বসতবাড়ির পূর্ব প্বার্শে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টিপু বিশ্বাস (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে পঁয়ষট্রি পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত