মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টোকন মোল্লা (৫১) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম।

গ্রেফতারকৃত মোঃ টোকন মোল্লা (৫১) নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার ছেলে।
(১২ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামস্থ আসামি মোঃ টোকন মোল্লা (৫১)এর বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাইফুল ইসলাম, এ এস আই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টোকন মোল্লা (৫১)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ১৫০গ্রাম গাঁজা ও ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন,নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত