শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতনীদের প্রার্থনা

দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতনীদের প্রার্থনা বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির জগবন্ধু ঠাকুরবাড়িতে ১ম দফা প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় পেড়ালবাড়ি (সমিতির ডাংগা) ঐতিহাসিক শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে ২য় দফা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

জগবন্ধু ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত প্রার্থনায় উপস্থিত ছিলেন
দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক নন্দন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য বিমল কুমার রায়সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সনাতনী নেতৃবৃন্দ।

একইদিন রাত ৮টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, মন্দিরের পুরোহিত সমীরণ ব্যানার্জি, কোষাধ্যক্ষ চন্দ্রকিশোর রায় সরকার সহ মন্দির কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় ভক্তবৃন্দ।

দুই মন্দিরের প্রার্থনা অনুষ্ঠানে সমবেত ভক্তরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ পূজা অর্চনা, প্রার্থনা ও স্তোত্রপাঠ করেন।

 

সম্পর্কিত