বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে সার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে সার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ওয়ায়েস কুরুনী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে সার ছিটানোর যাওয়ার পথে বজ্রপাতে ইব্রাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের বাবা গোলাম রব্বানী (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মালদহ গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
স্থানীয়রা জানান,দুপুরের বাড়ি থেকে সারের বস্তা নিয়ে জমিতে ছিটানোর জন্য যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। জমিতে যাওয়ার পথে মাঠের মাঝখানে হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান,দুপুরের দিকে বজ্রপাতে ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবা গোলাম রব্বানীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আপত্তি না থাকায় পরিবারের কাছে ইব্রাহিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত