সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

দরিদ্র ও এতিম শিশুদের মাঝে বার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণ সম্পন্ন করল ‘CYDA’

তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁও:কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্যতম সরকারি নিবন্ধিত সংগঠন ‘কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস’ কতৃক দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।

গত ২২ নভেম্বর ২০২৩ বুধবার, সকাল ১১ টায় তিন জায়গায় বার্ষিক পরিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। মাঝের পাড়া নূরানী মাদ্রাসা, বাঁশকাটা তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসা ও হেফজ খানা, দারুল ইত্তেহাদ আদর্শ মাদ্রাসা সহ এই এলাকার এতিম ও দরিদ্র শিশুদের মাঝে প্রায় ৪০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণ করে উক্ত সংগঠন।
এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজে ‘মানসম্মত শিক্ষা ‘ প্রতিষ্ঠার মাধ্যমে সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা।
বার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মামুন আহমেদ ,সদস্য শাওন,রাকিব,মিছবাহ,তুষার,ইমরানুল হক,মোশাররফ সহ উক্ত সংগঠনের ফাউন্ডার আরকানুল ইসলাম রিয়ান।
এছাড়াও সকল শিশুর প্রতিষ্ঠান প্রধানও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তারা সকলেই CYDA কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান

সম্পর্কিত