মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি থেকে ছাবেদ আলী মন্ডলের পদত্যাগ

চিলমারী সংবাদদাতা:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি  ও তাদের  সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের আবেদন জানিয়েছেন মোঃ ছাবেদ আলী মন্ডল। তিনি গ্রাম থানাপাড়ার বাসিন্দা এবং মৃত বনিজ উদ্দিন মন্ডলের পুত্র।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁকে পূর্ব অবহিত না করে থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হলে তিনি কমিটি ও দলীয় সদস্য পদ ও আওয়ামীলীগের সকল  রাজনীতি  থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের সিদ্ধান্ত নেন।গতকাল তিনি লিখিত আবেদনপত্রে তিনি তাঁর নাম কমিটি থেকে বাতিল করার অনুরোধ জানান।থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম তাঁর পদত্যাগের আবেদনটি গ্রহণ করেন।থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি থেকে ছাবেদ আলী মন্ডলের পদত্যাগ

সম্পর্কিত