মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮মে) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর ৪ নং বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিবুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে৷
বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানাভ রাজিব কুমার।
তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






