শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

 জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও জিয়া পরিবারের এবং ৫ আগষ্টের শহীদের স্মরনে দোয়া মাহফিল

কামরুজ্জামান সম্পদঃ

শুক্রবার জুম্মার নামাজ শেষে বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বারপুর স্কুলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মদ খান রুবেলের নিদেশনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল ও ৫ আগষ্টের আন্দোলনে শহীদের স্মরনে আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন(মেম্বর)। সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউল রহমান (টুকু), মোঃ মতিয়ার রহমান মতি, মোঃ আলমগীর হোসেন, মোঃ ডলার মন্ডল,মোঃ রহিম,মোঃ শাহিনুর, মোঃরিদয়,মোঃ একরাম হোসেন সহ নেতৃবৃন্দ।
এ সময় দোয়া পরিচালনা করেন মওলানা মোঃ ছিদ্দিক আমিন সাহেব।

সম্পর্কিত