মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ কুড়িগ্রাম 

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আজ  রবিবার (১৭ই মার্চ)  সকালে জাতির পিতার প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক ও যুগ্ন আহবায়ক ফিরোজ আহমেদ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলী শেষে জাতির পিতা সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া জেলা সকল প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

সম্পর্কিত