বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহিন কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধিঃর‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১০৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন কেন্দ্রিয় বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শাহিন রেজা (২৭), পিতা-মোঃ শাহার উদ্দিন, সাং-হানাইল বম্বু, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত