রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাত্রজনতার তোপের মুখে ঝিনাইদহের জেলা প্রশাসক ত্যাগ করলেন কর্মস্থল

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতার তোপের মুখে কর্মস্থল ত্যাগ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। যাওয়ার আগে তিনি তিনদিনের ছুটির আবেদনে স্বাক্ষর করে যান বলে জানা গিয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের দুর্নীতি, অনিয়ম, প্রশাসনকে দলীয়করণের অপচেষ্টা, ঘুস-বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের গোপন তথ্য পাচারের অভিযোগে তাঁর কার্যালয় ঘেরাও করলে তোপের মুখে তিনদিনের ছুটির আবেদনে স্বাক্ষর করে ঝিনাইদহ ছেড়ে চলে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরে বিক্ষোভ শুরু করে। পরে জেলা প্রশাসক পরিস্থিতি সামালে ব্যর্থ হন এবং শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। শেষে ছাত্রদের চাপের কারণে তিনি তিনদিনের ছুটি নিয়ে ঝিনাইদহের বাইরে চলে যান।

জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব আল হাসান, সমন্বয়ক আবু হুরায়রা ও অন্যান্যের সঙ্গে ছাত্রদল এবং আরও কয়েকটি ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আর আহমেদ//

সম্পর্কিত