শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিরিরবন্দরে বাসের ধাক্কায় ১ জন মোটরসাইকেল আরোহী নিহত ,আহত-২ 

মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ):

দিনাজপুর- সৈয়দ পুর মহাসড়কে বাসের ধাক্কায়  আরিফ হোসেন  (২০) নামে এক মোটরসাইকেল আরোহী  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় দিকে  দিনাজপুর- সৈয়দ পুর সড়কে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে  । নিহত আরিফ হোসেন রকি  দিনাজপুর   উপজেলার কন্নাই নশিপুর  গ্রামের ইসরাইল হোসেনের  ছেলে। মোটরসাইকেল থাকা আহত বাবুল হোসেন ও শরিফ হোসেনকে হাসপাতালে  ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন  দশমাইল হাইওয়ের থানার অফিসার্স ইনচার্জ তরিকুল ইসলাম তিনি বলেন সোমবার সকাল আটটার দিকে উপজেলার দিনাজপুর- সৈয়দপুর মহাসড়কে চম্পাতলী বাজারের সন্নিকটে দূর্ঘটনায় ঘটে ।

সম্পর্কিত