মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-২ এর নমিনেশন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের ৩১”দফার লিফলেট বিতরন

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা,সোনাইচন্দী হাট,গোলাবাড়ি সহ উপজেলার বিভিন্ন মোড়ে ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভা করেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম বলেন, দলের দুঃসময়ে এ অঞ্চলের নেতা কর্মীদের পাশে থেকে কাজ করেছি, বিগত আওয়ামী স্বৈরাচার শাসনামলে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। তাই সার্বিক দিক বিবেচনা করে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নোয়নে ও সার্বিক উন্নয়নে কাজ করতে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখি।
আশরাফ হোসেন আলিম আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাংক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। এ সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সাথে ছিলেন।

সম্পর্কিত