শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চলন্ত ট্রেনে শিশু ধর্ষণ, রেলওয়ে এটেনডেন্ট গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনি এক্সপ্রেস ট্রেনে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে ওই ট্রেনের এটেনডেন্ট আক্কাস গাজীকে (৩০) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাতা গ্রামে। গ্রেফতারকৃত আক্কাছ গাজী বরিশাল সদর উপজেলার মৃত বজলু গাজীর ছেলে। ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জয়দেবপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুল করে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়ে শিশুটি। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় এটেনডেন্ট আক্কাছ শিশুটিকে ট্রেনের একটি কেবিনে নিয়ে যায়। একপর্যায়ে ভয় দেখিয়ে সেই কেবিনে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস গাজীকে আটক করে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই (নিরস্ত্র) রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত