মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (০৪ মে) বিকেলে রহনপুর ডাকবাংলো  চত্বরে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও গোমস্তাপুর উপজেলা স্বাধীন প্রেসক্লাবের সহ-সভাপতি দুলাল আলীর সভাপতিত্বে  এ উপলক্ষে  আলোচনা সভা,কেক কর্তন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,  সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। সন্মানিত অতিথি ছিলেন, সাংবাদিক কল্যাণ তহবিল,  (নাচোল, গোমস্তাপুর,  ভোলাহাট) এর সভাপতি  ও  উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর  এর সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমদ। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি। বক্তব্য রাখেন,  রহনপুর  রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ।

সম্পর্কিত