মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো বগুড়া শহর

মোঃকামরুজ্জামান সম্পদঃটানা একমাস তাপদাহের পর শেষ পর্যন্ত বৃষ্টির দেখা মিলল বগুড়ার বিভিন্ন এলাকায়। এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ ফিরে পেল বাসিন্দারা।

শনিবার বিকেল ৫টার দিকে শহরের সাতমাথা, তিনমাথা রেলগেট, মাটিডালী বিমানমোড়, চারমাথা,বনানী , মহাস্থানসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে।

এদিন, দুপুর থেকে বগুড়ায় বিভিন্ন এলাকায় মেঘের দেখা মেলে। অবশেষে বিকাল ৫টার দিকে বগুড়ায় বিভিন্ন এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হয়। এরপর ক্রমে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। অবশ্য ৪০ মিনিট পর বৃষ্টি অনেকটা থেমেও যায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। স্বস্তির বৃষ্টি দেখে অনেকেই উচ্ছ্বাসে ভিজতে নেমে যান। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ায় এসব এলাকায় শীতল অনুভব হচ্ছে।
এই বৃষ্টির ফলে গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরলো। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।
গত এক মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনরাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

সম্পর্কিত