মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে গৃহবধূর আত্মহত্যা

জাকির হোসেন সনি,গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিশি(২২ )নামে এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ায়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ওই গৃহবধূর স্বামী প্রসেনজিৎ জানায়, সোমবার সকালে স্ত্রীকে রেখে সে দোকানে চলে যায়। দুপুর ১২ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তার গলায় ফাঁস লাগানোর খবর পায়।পরিবারের লোকজন তার বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোঃ রফিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেয়া হয়েছে।

সম্পর্কিত