বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৩৬ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,আবদুল্লাহ আল বিন জুবায়ের :কুষ্টিয়া র‍্যাব-১২ জেলার কুমারখালীর নন্দীগ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৬ পিস ইয়াবাসহ মোঃ রেজাউল করিম (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করেন। এ সয়য় ১৩৬ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৪০,৮০০/- টাকা), ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল কুষ্টিয়ার খোকসা উপজেলার
সমসপুর এলাকার মৃত মমতাজ আলী শেখের ছেলে।
এবিষয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত