রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ২০ বোতল বিদেশি মদসহ ৪ টি মাদক মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ এপ্রিল ২০২৪ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের চর বামনের গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এনামুল হক (৩২) এর বসতবাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের ৪ টি মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত