শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম অদ্য ০৪ জুলাই ২০২৪ রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় রৌমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন নতু শৌলমারি এলাকার মাদক কারবারি পাপ্পু মিয়া (৩৭) ও মোঃ জাকির হোসেন (২৮) দ্বয়কে ১২০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত