সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনালে চিলমারী সরকারি কলেজ

আসাদুজ্জামান রিয়াদ, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সেমিফাইনালের খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় চিলমারী সরকারি কলেজ ১-০ গোলে কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে। এছাড়া দ্বিতীয় খেলায় মজিদা আদর্শ ডিগ্রি কলেজ ভুরুঙ্গামারী সরকারি কলেজকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে কুড়িগ্রাম সরকারি কলেজকে হারিয়ে চিলমারী সরকারি কলেজ গৌরব অর্জন করেন । এছাড়াও প্রথমবারের মতো ফাইনাল খেলায় অংশ নিতে যাচ্ছে চিলমারী সরকারি কলেজ। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টে ১৪টি দল অংশগ্রহণ করে। এই ১৪টি দল হলো- ১/ কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সদর ২/ মীর ইসমাইল হোসেন সরকারি ডিগ্রী কলেজ, রাজারহাট ৩/ উলিপুর সরকারি কলেজ, উলিপুর ৪/ চিলমারী সরকারি ডিগ্রী কলেজ, চিলমারী ৫/ রৌমারী সরকারি ডিগ্রী কলেজ, রৌমারী ৬/ রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজ, রাজীবপুর ৭/ নাগেশ্বরী সরকারি ডিগ্রী কলেজ, নাগেশ্বরী 8/ ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজ, ভুরুঙ্গামারী ৯/ সাইফুর রহমান ডিগ্রী কলেজ, ফুলবাড়ী ১০/ কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ, কুড়িগ্রাম সদর ১১/ খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম সদর ১২/ কালেক্টরেট স্কুল কলেজ এন্ড কলেজ, কুড়িগ্রাম সদর ১৩/ মজিদা আইডিয়াল ডিগ্রী কলেজ, কুড়িগ্রাম সদর ১৪/ কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা, কুড়িগ্রাম সদর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ বনাম চিলমারী সরকারি কলেজের মধ্যে খেলা হবে। আগামী ৩ জুলাই বুধবার বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত