রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধারসহ কুখ্যাত চোর  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার রৌমারী থানায় আজ ১৬ মার্চ ২০২৪ একটি চুরি মামলা রুজু হলে স্বল্প সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে আজ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকার সময় রৌমারী থানাধীন বাওয়াইর গ্রামের কুখ্যাত চোর মোঃ মাসুদ রানা (২৮)’কে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাদীর চুরি যাওয়া বকনা গরুটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাসুদ অভ্যাসগত চোর। গরু চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতারসহ চোরাই গরু উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় যে কোন প্রকার চুরি ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত