সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০বোতল ফেনসিডিল উদ্ধার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃপুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ মাহফুজার রহমানের একটি চৌকস আভিযানিক টিম কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী মৌজাস্থ জনৈক মোঃ আব্দুস সামাদ এর বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে আবু সাঈদ এর জমির মধ্যে পৌছা মাএই পুলিশের উপস্থিতি টের পাইয়া ৩জন ব্যাক্তি ৩টি প্লাস্টিকের বস্তা ফেলিয়া পালিয়ে যায়, তখন সাক্ষীদের সম্মুখে ৩টি বস্তায় সর্বমোট ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং পালিয়ে যাওয়া ৩জন আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পর্কিত