নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনরত কর্মকর্তারা ইউএনও’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, উলিপুরের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংবর্ধনা গ্রহণ শেষে ইউএনও নয়ন কুমার সাহা উলিপুরে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি উলিপুরের উন্নয়নযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অফিসার্স ক্লাব, উলিপুরের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে ইউএনও’র হাতে স্মারক উপহার তুলে দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।








