সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

উলিপুরে অবৈধ জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি: জরিমানা

 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২৩ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে উপজেলার জুম্মাহাটের গুনাইগাছ এলাকায় মোঃ রুহুল আমিন (পিতা: নুরুজ্জামান) নামে এক ব্যক্তিকে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুর্গাপুর পেট্রোল পাম্পসহ চৌমুহনী বাজার ও হাতিয়া মিলন এন্টারপ্রাইজ দোকানে প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা দরে বিক্রি নিশ্চিত করা হয়। অভিযানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় পুলিশের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত