শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম গত ৯ মার্চ ২০২৪ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রাম হতে শেরপুর জেলার শেরপুর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ জয়নাল মিয়া (২৫), মোঃ মামুন মিয়া (৩৫) এবং মোঃ আব্দুল মালেক (৩৫) দেরকে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত