রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা আ‘লীগের মেয়াদর্ত্তীর্ণ আংশিক কমিটি ভেঙ্গে ও পূণাঙ্গ কমিটি দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন আ‘লীগের আংশিক কমিটির অধিকাংশ একটি পক্ষ। অপর দিকে এর প্রতিবাদে উপজেলা আ’লীগের আংশিক কমিটির সভাপতি পাল্টা কর্মসূচি পালন করেন। ১৩ জুলাই শনিবার উভয়পক্ষ এসব কর্মসূচি পালন করেন। ফলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাশর্^বর্তী উপজেলা থেকে পুলিশের বিশেষ টিম এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন প্রশাসন।
দুপুর ১ টার দিকে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মিনু’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রৌমারী ইসলামী ব্যাংকের সামনে থেকে উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা করে শেষ হয়। পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহসভাপতি রফিকুল আলম শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহ নেওয়াজ তুহিন, সাংগঠনিক সম্পাদক এসএমএ মতিন, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভার) আবুল কালাম আজাদ, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সাবেক সহ-সভাপতি এনআর জাহাঙ্গীর রবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাদলসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় সহ¯্রাাধিক নেতাকর্মী।
সমাবেশে সহসভাপতি রেজাউল ইসলাম মিনু বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন তার দলীয় ও মন্ত্রীত্বের ক্ষমতা দেখিয়ে লুটপাট, জমি দখল ও নানা দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বুনে গেছেন। দলের জন্য কিছুই করেনি তিনি। বর্তমান অনুমোদনহীন কমিটির সাধারণ সম্পাদক আবু হোরায়রা একজন বই চোর। সরকারী চাকুরী করার পরও তিনি কিভাবে দলের একটি ভাইটাল পোষ্টে থাকতে পারেন। আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই, সেই সাথে একটি পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্ক্রশন করছি।
অপরদিকে কুড়িগ্রামÑ৪ আসনের সাবেক সংসদ সদস্য গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আ’লীগের আংশিক কমিটির সভাপতি জাকির হোসেন উপজেলা আ’লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আকতার আহসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ খোকাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ শেষে প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে শেষ হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ে সহকারী পুলিশ সুপার ও রৌমারী সার্কেল মমিনুল ইসলাম বলেন, উভয় পক্ষকে বাধা প্রদান করে সতর্ক করা হয়েছে। যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।








