রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পুকুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো:মেহেদী হাসান স্টাফ রিপোটারঃ

নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় মৃতের পরনে ছিলো কালো রঙের টাওজার ও কফি রঙের হাফ হাতা গেঞ্জি।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১৪০মিনিটনাগাত উপজেলার সুটকিগাঁছা-বান্ধাইখাড়া সড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২:৩০ মিনিট নাগাত মরদেহ সড়কের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, রবিবার বেলা ১২:৩০মিনিট নাগাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

সুরতহালের সময় মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত