বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পানিতে পড়ে আরো এক শিশুর মৃত্যু

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে আরো এক শিশুর মৃত্য।
আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

সে আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের মো:নজরুল ইসলামের ছেলে।

আজ বুধবার (১৭ জুলাই) বেলা আনুমানিক ১০:৩০ মি: দিকে খেলাধূলা করতে বেড়িয়েছিল।

খেলার ফাঁকে কোন এক সময় বাড়ী সংলগ্ন জলাসয়ে পড়ে যায়।অনেক খোজাখুজির পর জলাসয়ের পানিতে তাকে ভাসতে দেখে।

তার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক।দিনদিন এধরনের ঘটনা অনেক বেশি ঘটছে। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

সম্পর্কিত