রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অগ্নিকান্ডে পুড়ে ছাই রহনপুরের তিনটি দোকান 

জাকির হোসেন সনি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে একটি মার্কেটে আগুন লেগে ৩ টি দোকানের মালামাল পুড়ে গেছে।বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হলে তরিকুল ইসলামের হাসান মুদি স্টোর ও যতনের একটি সেলুন পুরোপুরি  এবং রবিউল ইসলামের একটি ঔষধের দোকান আংশিক ক্ষতি হয়।রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানায়, ৩ টি দোকানের মধ্যে দুটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।তবে একটি ঔষধের  দোকানে আংশিক ক্ষতি হয়েছে। তারা আরও  জানায় অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি  হয়েছে। তবে ব্যবসায়িদের দাবি তাদের প্রায়১২ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে

সম্পর্কিত