মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৬ টি গরু আটক

মাসুদ পারভেজ,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ২০ অক্টোবর চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ২০ অক্টোবর সকালের দিকে সাহেবের আলগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান হতে ভারতীয় গরু-০৬টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সম্পর্কিত