বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এবিএস রতন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ফ্রেন্ডস্ প্যানেল এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও
১ টাকায় খাবার বিতরণ করা হয় ২৬ শে জানুয়ারি রোজ শুক্রবার বিকেল ৪টায় মুখ বাধির বিদ্যালয়ে। শহরের খেটে খাওয়া অসহায় দুঃখী মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ ও এক টাকার বিনিময়ে খাবার পরিবেশন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ আতিকুর রহমান রুশো রুহুল আমিন মুক্তার, মোঃ সোহেল রানা, মোঃ রায়হান মন্ডল, শ্রী সুমন সাহা, শ্রী গৌতম সাহা, সোহেল বিশ্বাস সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: রিমন আলি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো: আলি হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি চঞ্চল কুমার সরকার, রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন হোসেন, মো: সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, প্রচার সম্পাদক রিমোন হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি বলেন মো: রিমন আলি জানান,দিন যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে, এই শীত খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ছে, ‘তিন শত’ শীতার্ত মানুষকে কম্বল দিয়ে আমরা তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে পেরেছি। ফ্রেন্ডস্ প্যানেল সব সময় মানুষের পাশে ছিল, থাকবে ইনশাআল্লাহ।

সম্পর্কিত