সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

মোঃ জুয়েল রানাঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের কাঁটাতারের বেড়া পারি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের অভ্যান্তরে খালিশাকোঠাল সীমান্তে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।
আটক যুবক নয়ন মিয়া (২৫) ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।
বিজিবি ও থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের টহলরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে এক দল বিজিবির সদস্যরা বৃহস্পতিবার বিকালে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭ টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন আটক বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ-কাম শেষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাকে আটক করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি  বাংলাদেশি এক যুবকজে থানায় সোপর্দ করেছে।  এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে।

সম্পর্কিত