মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আমজনগণ পার্টি রৌমারী উপজেলার আহব্বায়ক কমিটির অনুমোদন

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ আমজনগণ পার্টির রৌমারী উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ৩ জুন দুপুরের দিকে বাংলাদেশ আমজনগণ পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির প্যাডে দলটির আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন ও সদস্য সচিব মো: শরিফুল ইসলাম এর যৌথ স্বাক্ষরে রৌমারী উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

মো: রেজাউল হক রেজা আহবায়ক ও মোঃ সাইদুর রহমানকে সদস্য সচিব মনোনীত করে তিন মাসের জন্য ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন অত্র দলটির জেলা কমিটির আহবায়ক মাহমুদ হাসান লেলিন ।

উল্লেখ্য গত ১৭ই এপ্রিল রাজধানী সেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টির নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। সেই থেকে দলটি সারাদেশে দলীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত