বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চুরি

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চোরেরা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামে।

জানা যায়,ওই গ্রামের খুরশেদ আলম প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। সকালে গরু বের কারার জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়ালঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮ টি গরু চুরি হয়ে গেছে।

যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা হবে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় কৃষক খুরশেদ আলম হতাশ হয়ে পড়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো: সাহাবুদ্দিন বলেন,ঘটনাটি আমি শুনেছি।আমরা সকল আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সম্পর্কিত