শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ার কাহালুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টারঃপবিত্র ঈদ উল ফিতর ২০২৪ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কৃর্তক গরীব অসহায় দরিদ্র মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় কাহালু উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৪- ( কাহালু – নন্দীগ্রাম) এলাকার মাননীয় সংসদ সদস্য এ,কে,এম, রেজাউল করিম তানসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।
উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে পবিত্র ঈদল ফিতর উপলক্ষে ৬০ জন হত দারিদ্র ও অসহায় মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।

সম্পর্কিত