মোঃআকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃবালিয়াডাঙ্গী হরিপুর ও রাণীশংকৈল সহ সারা বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা সহ বিশ্ববাসীর সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে নোনাপানির সোনার মেয়ে সকল মানুষের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয়কার্য্য নির্বাহী কমিটির সদস্য,ও আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটিটির অন্যতম সদস্য অ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।
শুভেচ্ছায় ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে।
এমপি মাজহারুল ইসলাম সুজন বলেন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন,অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক অবস্হার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে।ঈদ হলো শান্তি সম্প্রতির উৎসব। আগামী দিনও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
তিনি সবার কল্যান কামনা করেন।পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ধারা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, আগামীর দিন গুলি হোক সুন্দর এবং আনন্দময়। এই কামনায়….!
সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।










