সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারীর লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ি) প্রতিনিধিঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে সাধনা রানী রায় নামে ৪৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। সাধনা রানী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামের গৌরঙ্গ রায়ের স্ত্রী।

শনিবার (৬ এপ্রিল) সকালে বসত ঘরের আড়া থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি গলায় দরি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালিয়াকান্দি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত