শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে কালো প্যান্ট ও হলদু রঙ্গের হাফ হাতা গোল গেন্জি ছিল।

শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে সকালে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরী সেবা(৯৯৯) এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

উলিপুর থানার উপ পুলিশ পরিদর্শক আযাহারুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তূজা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত