শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ভালোবাসার সুষ্ঠু বণ্টনের দাবিতে বগুড়ায় সিঙ্গেলদের মানববন্ধন

সাব্বির আহমেদ সাকিল (স্টাফ রিপোর্টার):

ভালোবাসার সুষ্ঠু বণ্টন ও অসামাজিকতার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে । বুধবার দুপুর ১টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এ আয়োজন করে সিঙ্গেল কমিটি ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিঙ্গেল কমিটির সভাপতি শাহরিয়ার সিফাত ।

এ মানববন্ধনে সিঙ্গেল কমিটির নেতারা বলেন, ভালোবাসা দিবসে অনেকেই প্রেমের নামে নষ্টামি করে বেড়ায় । কেউ অনেকগুলো প্রেম করে আবার কেউ সিঙ্গেল থাকে, এটা হতে পারে না । সবারই একজন ভালোবাসার মানুষের দরকার, সবাই ভালোবাসতে । তাই সিঙ্গেলরাও যেন মিঙ্গেল হতে পারে এজন্য প্রেমের সুষম বণ্টন থাকতে হবে ।

সাংগঠনিক সম্পাদক আবু সায়েদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামিউল ইসলাম, তালুকদার রূপক ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম, প্রেম সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল বাশার, সাবানা পার্ক বিষয়ক সম্পাদক মো. শাকিল, ব্রেকাপ বিষয়ক সম্পাদক জিহানুর রহমান প্রমুখ ।

মানবন্ধন শেষে ক্যাম্পাসে জোড়া বৃক্ষ রোপণ ও সৎ প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ।

সম্পর্কিত