মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

মৃত্যু

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে এই ঘটনা ঘটে।

বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল লতিফ (৩৭) তার স্ত্রী রত্না বেগম (৩২) মারধর করে মেরে ফেলেন বলে জানা যায়। নিহত রত্না একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

পুলিশসূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য রত্না বেগমকে মারধর করেন তার স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে মারা যায় রত্না। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আব্দুল লতিফকে আটক করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ এবং যৌতুক দাবিতে স্বামীর আঘাতে মারা গেছে রত্না বেগম। খবর পেয়ে পুলিশ আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত