শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কাশিয়ানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আইএফআইসি ব্যাংক

মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

শীতার্তদের মধ্যে আইএফআইসি ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারী ) সকাল ১১:৩০ মিনিটের দিকে কাশিয়ানী উপজেলা শাখা কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

দেশব্যাপী ব্যাংকটির ১৩৫০ এর বেশি শাখা-উপশাখায় এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে ।

কম্বল বিতরন ছাড়াও ব্যাংকটি প্রতি বছর বৃক্ষরোপন, পিঠা উৎসব, ফল উৎসব ও নারী দিবস পালন করে থাকে।

আইএফআইসি ব্যাংক কাশিয়ানী শাখা কার্যালয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেদুজ্জামান, আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক কাশিয়ানী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্পর্কিত