মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর )ঃ
চিরিরবন্দরে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। এছাড়াও সকালে সরকারি অধাসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলার প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং পায়রা উড়ানো করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক সভাপতিত্বে করেন ।
এর পর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, স্কুলে ও মাদ্রাসারার শিক্ষাথীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করা হয়। সকাল ১১ টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু , উপজেলা ভূমি কর্মকর্তা রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার শাহা , সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার , প্রাথমিক শিক্ষা অফিসের এম জি এম সারোয়ার হোসেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন , থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ প্রমুখ।








