মোঃ শামীম রহমান কিশোরগঞ্জ(নীলফামারী)ঃযথাযোগ্য মর্যাদার সহিত সারাদেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়।বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক কুসরত পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বারী আবুল কালাম (পাইলট)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখা এবং সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।










