শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে নৌকা বাইচ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধিঃমহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছে হাজারো মানুষ।

উপজেলা প্রশাসন আয়োজনে এ প্রতিযোগিতায় ৪টি দল অংশ নেয়। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে রামনাবাদ নদী থেকে শুরু হয় নৌকা বাইচ শেষ হয় ফেরীঘাটে। এ সময় নদীর পাড় থেকে হাজারো মানুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।
নৌকা বাইচে প্রথম হয়েছেন চর মইসাদি এক্সপ্রেস। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেব ৩২ইঞ্চি টিভি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন মহিউদ্দিন আল হেলাল বলেন, গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ খেলার সঙ্গে নতুন প্রজন্ম খুব বেশি পরিচিত নয়। এমন আয়োজন তাদেরকে একদিকে যেমন বিনোদন দেয়, তেমনি নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে সহযোগিতা করে। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসন মহিউদ্দিন আল হেলাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

সম্পর্কিত