মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে পান্তা উৎসবের মধ্য দিয়ে নববর্ষ বরণ

 

রতন শর্মা, নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মো: সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবমুখর এই আয়োজনে অতিথিবৃন্দ বাঙালির চিরাচরিত পান্তা-ইলিশের স্বাদ গ্রহণ করেন এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত