বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
সোমবার(১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তিনি সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ঢাকা থেকে আগত কয়েকজন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে সরকার উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কর্মসংস্থান ও জীবনমান উন্নত হবে।
২০২০ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসন ও বেজার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫০.৮৫ একর জমিতে প্রকল্পের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১৮৫.৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে দেওয়া হয়েছে এবং বাকি জমি অধিগ্রহণাধীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন কুমার দাস, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক, ওসি সেলিম মালিক ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।







