নজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
মৃত আখের আলীর স্ত্রী তার মেয়ের বাড়িতে যাওতে বাড়িতে তিনি ও তার পুত্রবধু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও স্থানীয়রা দাবি করেন। কিছুদিন ধরে তার আচরণ অস্বাভাবিক ছিল এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। বিষয়টি নিয়ে তার স্ত্রী আগেই এলাকাবাসীকে সতর্ক করেছিলেন।
মৃত আখের আলীর একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃ*ত আখের আলীর ছেলে সন্তানটি দীর্ঘদিন থেকে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করেন এবং মেয়ের বিয়ে হয়েছে বগুড়ায় বর্তমান আখের আলীর স্ত্রী মেয়ের বাড়িতে ছিলেন।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে; তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।








