রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে কালবৈশাখীর ক্ষত মুছতে সহায়তার হাত বাড়ালেন প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড়ে কালবৈশাখীর ক্ষত মুছতে সহায়তার হাত বাড়ালেন প্রতিমন্ত্রী আজাদবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

‎শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
‎পরবর্তীতে বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

‎একই দিন বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে একই ধরনের সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।

‎এছাড়া তিনি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নে দুটি পাকা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন।

‎এছাড়াও প্রতিমন্ত্রী আজাদ দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব (উপসচিব) মো. আবু রায়হান দোলন, ব্যক্তিগত সহকারী মো. জহিরুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বোদা-দেবীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত